আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ৪:০২ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকায় পানিতে ডুবে জিহাদ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে জিহাদ হঠাৎ পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না দেখে পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শিশুটির অকাল মৃ*ত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে।