সোনারগাঁওয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁওয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গত ১১ অক্টোবর ২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ সামরুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে কুমিল্লা হতে ঢাকাগামী মিয়ামি পরিবহন (নং কুমিল্লা-ব-১১-০৩৪৯) বাসটি থামানো হয়। এসময় এক ব্যক্তি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে দ্রুত আটক করে।
আটককৃত ব্যক্তির নাম পরিচয় মোঃ আহাদ আহম্মেদ জিসান (২৩) পিতা: মোঃ নাসির আহম্মেদ মাতা: মোসাঃ শেফালী আক্তার সাং: পাহাড়পুর মাস্টারবাড়ী, থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা।
পরে তার হেফাজত থেকে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে রবিবার (১২ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।