বন্দরে নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) সকালে বন্দর থানাধীন সমর ক্ষেত্র সংলগ্ন মুন্না মিয়ার পুকুর থেকে প্রবাসী শামসুল হক (৩০)-এর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা সকালে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশ বাহিনীকে খবর দেয়। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশকে অবহিত করেন।

পুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত শামসুল হক পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার মাছ ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে এসেছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সবুর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বন্দর থানার একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।