রূপগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থপনা বিভাগ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন। সোমবার (১৩ অক্টোবর) উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর আলম, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, মৎস কর্মকর্তা আলমগীর আজাদ ভুঁইয়া প্রমুখ।
এ সময় আগুন কিভাবে নেভাতে হয় এবং আগুনে আহত হলে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। পরে শোভাযাত্রা নিয়ে তারা উপজেলা কমপ্লেক্সের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।