বন্দরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মহাসিন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ৯:৩২ অপরাহ্ন / ১০০০
বন্দরে  ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মহাসিন গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে ১০ বোতল ফেন্সিডিলসহ মহাসিন (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ফেন্সি ব্যবসায়ী মহাসিন বন্দর উপজেলার বাজুরবাগ এলাকার আলীনূর মিয়ার ছেলে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় থানার উপ পরিদর্শক মোঃ ইদ্রিস আলী বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার ৪৩ (১০)২৫। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২২ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় বন্দর থানার পূর্ব ফুলহর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ী মহাসিন দীর্ঘ দিন ধরে বন্দরে পূর্ব ফুলহরসহ বিভিন্ন এলাকায় অবাধে ফেন্সিডিল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ফুলহর এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।