আড়াইহাজারে পরিবারকে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে পরিবারকে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগ‌ঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেংগুরদী এলাকায় এক সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার লেংগুরদী গ্রামের বাসিন্দা কাজী আবু হানিফ মাস্টার ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল বাড়ির জানালা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ১০–১২ জনের একটি দল বাড়িটির রান্নাঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছিল দেশীয় ধারালো অস্ত্র। তারা বাড়ির লোকজনকে ভয়ভীতি দেখিয়ে নগদ ৩ লাখ ৫৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার (মূল্য আনুমানিক ৬ লাখ ৩০ হাজার টাকা) এবং চারটি মোবাইল ফোন (এর মধ্যে দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন) লুট করে নেয়।
ডাকাতরা প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে বাড়ির ভেতরে তাণ্ডব চালিয়ে চলে যায়। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলেও আশপাশের কেউ বাইরে বের হননি। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।