নাটোরে সাড়ে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন / ১০০০
নাটোরে সাড়ে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে ‘শিহাব এন্টারপ্রাইজ’ নামের এক গোডাউনে থেকে প্রায় সাড়ে ১৩ টন সরকারি বন্দুকের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার আহমেদপুর অভিযানে ওই খোসা উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন— নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলামসহ যৌথবাহিনী।

প্রতিষ্ঠানের মালিক শিহাব হোসেন বলেন, খোসাগুলো সরকারি নিলামের মাধ্যমে ক্রয় করেছি। আমার সব কাগজপত্র বৈধ। ঢাকা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে সরকারি নিলামের মাধ্যমেই গুলির খোসাগুলো ক্রয় করেছিল একটি প্রতিষ্ঠান। আমি সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আবার পুণরায় বৈধভাবে ক্রয় করি। এর সব নথিপত্র আমি সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে দেখিয়েছি।

পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, শিহাব এন্টারপ্রাইজে প্রায় সাড়ে ১৩ টন সরকারি বন্দুকের গুলির খোসা পাওয়া গেছে। কাগজপত্র যাচাই করে দেখা গেছে, প্রতিষ্ঠানটি বৈধভাবে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে খোসাগুলো ক্রয় করেছে। সবকিছু ঠিক আছে। বিষয়টি প্রথমে সন্দেহজনক মনে হলেও যাচাইবাছাই শেষে দেখা যায়। এটি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় কেনাবেচা হয়েছে।