সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ২:০৫ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক নারী গুরুতরভাবে আহত হয়েছেন। রবিবার (০৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের জলকুড়ি বাসস্ট্যান্ড আন্ডারপাসের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীর পা বিচ্ছিন্ন হয় বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানায়, সাইনবোর্ড থেকে চাষাড়া মুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ: ১১-১৭৬৯) একই পথে চলমান একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহীর একজন অজ্ঞাতপরিচয় (২৪) নারী ছিটকে পড়ে যান। এসময় কাভার্ডভ্যানটির চাকা তার ডান পায়ের উপর দিয়ে গেলে হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত আহত নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠান।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেলের নারী গুরুতর আহত হয়। দুর্ঘটনায় নেতার পা বিচ্ছিন্ন হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান দুটিই জব্দ আছে।