
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দর রেলী আবাসিক এলাকায় ফারুক (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে।জানাগেছে, গতকাল দুপুরে রেলী আবাসিক এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আলী হোসেনের ছেলে ওমর ফারুক ( ২৬) বাসায় রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওরনা দিয়ে আত্মহত্যা করে।
ফারুকের মা জানান, সে ৬ বছর যাবত মানসিক প্রতিবন্ধী। ঢাকা মানসিক হাসপাতালের অধিনে চিকিৎসারত ছিল। গতকাল দুপুরে খাবার দিতে ডাকাডাকি করে কোন শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।খবর পেয়ে বন্দর থানা পুলিশ লাশের সুরতহাল করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :