বন্দরে গ্রাম আদালতের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন / ১০০০
বন্দরে গ্রাম আদালতের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ বন্দরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।গ্রাম আদালতের নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অভিযোগ গ্রহণ ও নিস্পত্তির কথা জানানো হয়।বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী করনীয় নির্ধানে বিষদ আলোচনা হয়।

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন এ সমন্বয় সভার আয়োজন করে।

ইউএনও মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়ক সীমা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক মো.শাহীন, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ প্রমুখ।
এছাড়া বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, সহ-সভাপতি দ্বীন ইসলাম দিপু,বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব সহ সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন,
এমপি-মন্ত্রীর বিচার করার কোনো এখতিয়ার নেই, তাই তাদের জন্য কোনো এজলাসও নেই।
কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গ্রাম আদালতের মাধ্যমে বিচার করার এখতিয়ার আছে। তাই ইউপি চেয়ারম্যান কিংবা প্যানেল চেয়ারম্যানকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে। গ্রামের বাসিন্দাদের মধ্যে ছোটখাটো বিরোধ-বিবাদ যদি গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়, তাহলে উচ্চ আদালতের ওপর যেমন চাপ কমে, গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরও বিচার পাবার পথ সুগম হয়।এসময় তিনি মাঠপর্যায়ে মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরি ও প্রচারণার ওপর গুরুত্ব দেন।এ ক্ষেত্রে তিনি গণমাধ্যমের সহায়তা কামনা করেন।