সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫১ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার রহিম মার্কেটের সামনে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামি হলেন- চাঁদপুর জেলার সদর থানার মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া (২৬)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।