বন্দরে ট্রাকের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু, চালক পলাতক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে ট্রাকের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু, চালক পলাতক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ বন্দরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।ঘাতক ট্রাক আটক করা হলেও অভিযুক্ত চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১:০০ টার দিকে উপজেলার ফরাজিকান্দা ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,নিহত বৃদ্ধার নাম হামিদা বেগম(৭০)।সে কলাগাছিয়া ইউনিয়নের শেলসারদি গ্রামের ফজর আলী মিয়ার স্ত্রী।প্রায়ই তিনি ভিক্ষা করতে টোল প্লাজার সামনে আসতেন।

নিহতের মেয়ে হালিমা জানান,মা’কে বাড়িতে রাখতে চেষ্টা করি।কিন্তু কাউকে কিছু না বলে একাই বাইরে চলে আসে।আজ দুপুর দিকে টোল প্লাজার সামনে চলে আসে।পরে খবর পাই ট্রাকের ধাক্কায় মা ঘটনাস্থলেই মারা যান।

মদনগঞ্জ ফাড়ীর এসআই জাকির হোসেন বলেন,দুর্ঘটনায় নিহত হামিদার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাক নং ঢাকা মেট্রো -ট- ২২- ৬৭৯৪ আটক করা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।