বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ১০:১৫ অপরাহ্ন / ১০০০
বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ ৬ শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় আহত শ্রমিকদের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। বসুন্ধরা সিমেন্ট কোম্পানি কর্তপক্ষসহ স্থানীয়রা অগ্নিদগ্ধ শ্রমিকদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করে।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জস্থ বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনাটি ঘটে। র্দূঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানিয়েছে, বসুন্ধরা সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরনে মদনগঞ্জ বাজার এলাকার সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পরে। মানুষ প্রান বাঁচাতে এদিক সেদিক ছুটাছুটি করে।