রুপগঞ্জে শিক্ষার্থীকে জিম্মি করে স্বর্ন ও টাকা লুট


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন / ১০০০
রুপগঞ্জে শিক্ষার্থীকে জিম্মি করে স্বর্ন ও টাকা লুট

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনে দুপুরে স্কুল শিক্ষার্থীকে জিম্মি করে ঘরে প্রবেশ করে ১০ ভরি স্বর্ণ ও ১০ লাখ নগদ টাকা লুটে নিয়েছে ডাকাতদল। ২৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের পাশে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় মঙ্গলবার সকালে আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটা অভিযোগ দায়ের করেন।

কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তমো জানান, তার পিতা আব্দুর রশিদ ভোলাবো ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ওমেদার। তার নানা বাড়ির ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রির ১০ লাখ টাকা ও তার মায়ের ব্যবহৃত ১০ ভরি স্বর্ণ বাসায় ছিলও। গত সোমবার তার মা ও বোন হাসপাতালে থাকাকালীন বাড়িতে তমো একা থাকায় অজ্ঞাত ডাকাত দল পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে। তারা তমোকে একা পেয়ে হাত পা মুখ বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন মুঠোফোনে বলেন, গতকাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। অভিযোগ না পেয়ে কিছু করা যায়নি। আজ অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে।