বন্দরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন / ১০০০
বন্দরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে পারিবারিক কলহের জের ধরে সাজিন (১৯) নামে এক যুবক ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী যুবক সাজিন বন্দর ইউনিয়নের পদুঘর এলাকার মিন্টু মিয়ার ছেলে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) রাত ৭টা থেকে ১০টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার পদুঘরস্থ তার নিজ বসত ঘরে এ আত্মহত্যা করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।