সোনারগাঁয়ের নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ের নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত–এর সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষ ‘অর্কিড’-এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় নবাগত ইউএনও আসিফ আল জিনাত সোনারগাঁয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, গণসেবার মানোন্নয়ন ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার পরিকল্পনা তুলে ধরেন। তিনি সোনারগাঁকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে উপস্থিত সাংবাদিকরা নতুন ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে জনমুখী কার্যক্রমে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে মতবিনিময় সভার আনুষ্ঠানিকতা শেষ হয়।