রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল লিমিটেড নামে একটি কারাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার বানিয়াদি, মাসুমাবাদ এলাকায় দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই কারখানা বন্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।