
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ পুড়িয়া হেরোইন ২০ পিস ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জের বিহারী কলোনি এলাকার মেঃ আঃ আজিজের ছেলে মোঃ রহিম (৪২) ও মুক্তিনগর কিসমত মার্কেট এলাকার মোঃ নজরুল ইসলাম মোঃ মানিক (৩২)।
এর আগে গতকাল সিদ্ধিরগঞ্জের বিহারী পট্টি এলাকার বড় মসজিদের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে ২০ পিস ইয়াবাসহ আরেক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- সিদ্ধিরগঞ্জের বিহারী ক্যাম্প সুমিলপাড়া এলাকার মোঃ কালাম মেস্তফার ছেলে মোঃ জনু (৩০)। এর আগে গতকার বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :