
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূও সালাম ওরফ বোবা ডাকাত (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকায় একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে দুইটি বৈষম্য বিরোধী হত্যাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক। মঙ্গলবার বিকেলে নূর সালামকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
উল্লেখ, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভ‚ক্ত আসামী নূর ছালাম ওরফ বোবা ডাকাত।
গ্রেপ্তারকৃত নূর ছালাম ওরফ বোবা ডাকাত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নাসিক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহŸায়ক শাহ জালাল বাদলের বাবা। ক্ষমতার দাপটে এলাকায় ভ‚মিদস্যুতার ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিল। যার কারণে এলাকার মানুষ তাকে বোবা ডাকাত হিসেবে আখ্যা দেন।
আপনার মতামত লিখুন :