
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা নিরসন এবং টেকসই সমাধানের লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সৎ ও হালাল ব্যবসার ওপর গুরুত্বারোপ করে দুর্নীতিবাজ সন্ত্রাস এবং চাঁদাবাজদের রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরের কদম রসুল কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভাটি মাওলানা আবদুল হাকিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আইবিডব্লিউএফ-এর ঢাকা সাউথ জোনের সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদ। তিনি তার বক্তব্যে ব্যবসার প্রধান তিনটি সমস্যার কথা উল্লেখ করেন—ব্যক্তিগত, পারিপার্শ্বিক এবং নীতিগত। তিনি বলেন, ” ব্যবসায়ীদের সব সমস্যার সমাধানে আমরা একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছি। যারাই ব্যবসায়ীদের ওপর অন্যায় ও জুলুম করবে, তাদের চিহ্নিত করে সম্মিলিতভাবে সামাজিক বয়কট করা হবে। এবং যারা সন্ত্রাস ও চাঁদাবাজদের আশ্রয় – প্রশ্রয় দিবে তাদেরকে আমরা কোনোভাবেই জনপ্রতিনিধি হতে দিবো না
ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের পক্ষ থেকে চাঁদাবাজি, চুরি এবং আর্থিক অনুদান সংক্রান্ত নানা প্রশ্নের জবাবে গোলাম সারোয়ার সাঈদ আশ্বাস দেন যে, প্রশাসনকে সাথে নিয়ে ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান করা হবে। তিনি আরও বলেন, “পরিবর্তনের সময় নিজেকে পরিবর্তন করে নিতে হয় নিজেদের। রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে যে সকল দুর্নীতিবাজরা আছে এবং যারা নতুন করে আসতে চায় বা আসার স্বপ্ন দেখছে তাদের সমূলে উৎপাটন করতে হবে।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বন্দর উপজেলার সভাপতি মাওলানা রেজাউল করিম , সভাপতির স্বাগত বক্তব্য বলেন, সৎ ব্যবসায়ীরা হালাল পথে টিকে থাকবে, আর অসৎ ব্যবসায়ীরা এক সময় পালিয়ে যেতে বাধ্য হবে।
বন্দর থানা সভাপতি গোলাম কিবরিয়া শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আই বি ডাব্লিউএফ জেলার সেক্রেটারি নাসির উদ্দিন পিন্টু, ইটভাটা মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন । এছাড়া উপস্থিত ছিলেন IBWF বন্দর থানা সেক্রেটারী আরিফ খান রাসেল, ফয়সাল ভূঁইয়া , ইসমাইল ভূঁইয়া মুকুল, ফয়সাল আহমেদ রবিন, গোলাম কাউসার শহীদ ফয়সাল ভূঁইয়া , মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ। সভায় বন্দরের বিভিন্ন পর্যায়ের দুশতাধিক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শহিদ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :