বন্দরে এস, এফ ডেনিম এ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি মামলায় গ্রেপ্তার ১


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৫:২০ অপরাহ্ন / ১০০০
বন্দরে এস, এফ ডেনিম এ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি মামলায় গ্রেপ্তার ১

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে নির্মাণাধীন এস, এফ ডেনিম এ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় জড়িত থাকার অপরাধে আসলাম (৪০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। ধৃত ডাকাত আসলাম বন্দর থানার মিনারবাড়ীস্থ রামনগর এলাকার আলী হোসেন মিয়ার ছেলে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে বন্দর থানার মনারবাড়ী রামনগর এলাকায় অভিযান চালিয়ে ওই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে ওই দিন দুপুরে ধৃত ডাকাতকে বন্দর থানায় সোর্পদ করে।
এ ব্যাপারে উল্লেখিত প্রতিষ্ঠানের
সিকিউরিটি অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে অজ্ঞাতনামা ২৫ জন ডাকাত দলকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯(১২)২৫ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০। এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার মদনপুর টু মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় উল্লেখিত প্রতিষ্ঠানে এ ডাকাতি ঘটনা ঘটে।
মামলা ও বাদী তথ্য সূত্রে জানা গেছে,
গত বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টায় কারখানার পূর্বদিকে খোলা জায়গা দিয়ে ২০-২৫ জনের একটি ডাকাতদল প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সিকিউরিটি,সুপারভাইজার ও ৪জন নাইট গার্ডকে বেধে তাদের মোবাইল ফোন নিজেদের আওতায় নিয়ে নেয়।ওই সময় ডাকাতদলের মারধরে সুপারভাইজার জাহাঙ্গীর ও নাইট গার্ড ওমর ফারুক আহত হয়। পরে নাম্বার প্লেটবিহীন ১টি পিকআপ ট্রাকে করে অতঃপর। আনুমানিক অজ্ঞাতনামা ২৫ জনের ডাকাতদল প্রজেক্টে ব্যবহৃত পল্লী বিদ্যুৎ লাইনের ০৩ টি ট্রান্সফরমার (প্রতিটি ২৫ কেভিএ) খুলে নিয়ে যায় যাহার আনুমানিক মূল্য ৩,৬০,০০০/- টাকা। এছাড়া ডাকাতদলের সংঘবদ্ধ টম ধারাবাহিকভাবে প্রজেক্টের ভিতরে রক্ষিত নিম্নউল্লিখিত মালপত্র এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
লুন্ঠিত মালামাল হলো-
০১) রড প্রায় ০৪ টন (প্রজেক্টে নির্মান কাজে ব্যবহৃত কাটপিছ) যাহার আনুমানিক মূল্য ৩,৫০,০০০/- টাকা।
০২) ০৫ কয়েল বৈদ্যুতিক ক্যাবল (চার আর এম) নাহার আনুমানিক মূল্য ৪৭,৫০০/- টাকা।
০৩) ১০ কয়েল বৈদ্যুতিক ক্যাবল (দশ আর এম) যাহার আনুমানিক মূল্য ১,৮০,০০০/- টাকা।
০৪) ১১০ মিটার গ্রীফেস আরইবি ক্যাবল (সার্ভিস) যাহার আনুমানিক মূল্য ২,২০,০০০/- টাকা।
০৫) ০২ পিছ পেলোডার গাড়ির ব্যাটারী যাহার আনুমানিক মূল্য ৭০,০০০/- টাকা।
০৬) ১০ পিছ হ্যালোজেন লাইট যাহার আনুমানিক মূল্য ৩৪,০০০/- টাকা।
০৭) ০৬ পিছ এলইডি লাইট যাহার আনুমানিক মূল্য ৩,০০০/- টাকা।
০৮) ০৩ হোস পাইপের নজেল যাহার আনুমানিক মূল্য ৭,৫০০/- টাকা।
০৯) ০১ গিছ মোটর পাম্প যাহার আনুমানিক মূল্য ১৬,০০০/- টাকা।
১০) ০১ পিছ লোহার টেবিল যাহার আনুমানিক মূল্য ৫,০০০/- টাকা।
১১) ০৩ পিছ ছাতা, ০১ পিছ ক্যালকুলেটর যাহার আনুমানিক মূল্য ২,০০০/- টাকা।
১২) ০৩ পিছ সিকিউরিটি লাইট যাহার আনুমানিক মূল্য ১,৩৫০/- টাকা।
১৩) ০৬ জন সিকিউরিটি ব্যবহৃত মোবাইল ফোন যাহার আনুমানিক মূল্য ১,৩৪,৫০০/- টাকা
১৪) সিকিউরিটি খাবারের মাসিক বাজার বাবদ রক্ষিত নগদ ক্যাশ ২০,৩৮০/- টাকা
১৫) সিকিউরিটিদের দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র- ট্রিমার, পাওয়ারব্যাংক, চার্জার, জেকেট, ব্যাগ ও অন্যান্য মালামাল যাহার আনুমানিক মূল্য ১৮,০০০/- টাকা। যাহার সর্বমোট মূল্য- ১৪,৬৯,২০০/- (চৌদ্দ লক্ষ উনসত্তর হাজার দুইশত ত্রিশ) টাকা।
১৬) স্টোরের রক্ষিত অন্যান্য খুচরা মালামাল, যন্ত্রাংশ এবং প্রজেক্টের নির্মানাধীন কাজের হিসাব-নিকাশের গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র। যার মূল্য- ১৪ লাখ ৬৯ হাজার ২৩০ টাকা।
এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন গণমাধ্যমকে জানান, ধৃত ডাকাত আসলাম পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।