আড়াইহাজারে মাদকসেবী যুবকের কারাদণ্ড ও জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ৩:২৬ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে মাদকসেবী যুবকের কারাদণ্ড ও জরিমানা

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও গ্রামে মাদকবিরোধী অভিযানে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সহকারী কমিশনার

(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।

জানা গেছে, উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে মোহাম্মদ মিলন মিয়া (২৪) নামে এক যুবককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার মোতালিব মিয়ার ছেলে।

প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত মিলন মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮ এর ৩৬(৫) ধারায় তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।