বন্দরের কেওঢালায় ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন / ১০০০
বন্দরের কেওঢালায় ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে মেসার্স সেভেন জিরো সেভেন ব্রিকস নামে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বন্দরের কেওঢালা এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন সোনারগাঁও থানার পুলিশ, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোবারক ইসলাম।

কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।