
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিরীহ মানুষদের মারধর ও নারী দিয়ে বø্যাকমেইলিং করে যুবকদের নামে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে চক্রের হোতা আসলামকে গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার (৫ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের আউলাবন এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকাবাসী বলেন, আসলাম দীর্ঘদিন যাবৎ এলাকার নিরীহ মানুষ, ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও যুবকদের নারী দিয়ে বø্যাকমেইলিং করে যুবকদের নামে মামলা দিয়ে হয়রানি করে আসছে। সুষ্ঠু তদন্ত করে আসলামকে দ্রæত গ্রেফতারের দাবী জানান তারা।
ভুক্তভোগী মো. জাকির হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ভুক্তভোগী চিটাগং রোডের ফল ব্যবসায়ী আনিস, জয়নাল, শার্ট-প্যান্ট ব্যবসায়ী মমিন, জুতা দোকানদার সেকান্দার, ডিম ব্যবসায়ী জামাল, শার্ট-প্যান্ট ব্যবসায়ী রাজন ও সেলিমসহ এলাকার বিভিন্ন ভুক্তভোগী নারী পুরুষ প্রমূখ।
আপনার মতামত লিখুন :