ফতুল্লার দৌলতপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন / ১০০০
ফতুল্লার দৌলতপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর মসজিদ সংলগ্ন একটি পুকুরে ভেসে উঠেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ।

স্থানীয়রা বুধবার (৭ জানুয়ারি) সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের চেষ্টা করছে।

তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় ও বয়স তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, লাশের শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন আছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।