আড়াইহাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খাককান্দা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. জাকারিয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।

রোববার (২২ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ওসমান গণীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ উপজেলা বিএনপির হাইকমান্ডের নজরে এসেছে। দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িকভাবে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এতে আরও জানানো হয়, খাককান্দা ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে মো. জাকারিয়ার বক্তব্য পাওয়া যায়নি।