তারুণ্যের সমাবেশে মশিউর রনির তাক লাগানো শোডাউন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২৯, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন / ১০০০
তারুণ্যের সমাবেশে মশিউর রনির তাক লাগানো শোডাউন

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তাক লাগানো শোডাউন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বুধবার (২৮ মে) এ কর্মসূচিতে রনির নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে অর্ধ লক্ষ নেতা কর্মী যোগ দেয় তারুণ্যের সমাবেশে।

বেলা ১১ টা থেকে মতিঝিলের নটরডেম কলেজের সামনে রনির নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে রনির নেতৃত্বে দুপুর ২ টার দিকে মিছিল নয়াপল্টনের দিকে রওনা দেয়।

মিছিলের অন্যতম ব্যতিক্রম ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত ছবি। ছবির সামনেই দেখা গেছে নেতাকর্মীর বিশাল বহর নিয়ে রনি ছুটে চলছেন তারুণ্যের সমাবেশে।

এ সময় নেতাকর্মীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ধরে স্লোগানে মুখরিত করে তোলে পুরো নয়াপল্টন।