নাসিরউদ্দিনের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির বিক্ষোভ মিছিল
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর ঝিনাইদহে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতারা।
শনিবার (২৩ মে) বিকেল ৫টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির যৌথ আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তারা বঙ্গবন্ধু সড়কে মিছিল করেন।
এ সময় বক্তব্য রাখেন এনসিপি’র নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান ও মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।
সমাবেশে বক্তারা বিএনপির সমালোচনা করে বলেন, “গতকালকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর যে পৈশাচিক বা যে অপক্ষমতার শক্তি বিএনপি দেখিয়েছে, তা একমাত্র আওয়ামী লীগের নিদর্শন ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে ছাত্রলীগের খুন ও সন্ত্রাসী কার্যক্রমের মতো নতুন করে আবির্ভাব হচ্ছে ছাত্রদলের।”
“আমরা সংসদে দেখতে পাচ্ছি এক ‘আইনদেবতা’ এসেছেন, যিনি সারাক্ষণ সংবিধান শেখান। তিনি কি সংবিধান শেখাবেন, নাকি বাংলাদেশে শৃঙ্খলা বজায় রাখবেন? আমরা দেখেছি, এই সংবিধান দেবতা বাংলাদেশের মানুষকে মূলার মতো সংবিধান শেখাচ্ছেন। তাঁর কাজ তো সংবিধান শেখানো না, তাঁর কাজ বাংলাদেশের প্রতিটি গ্রামে-গঞ্জে আইনশৃঙ্খলাকে সঠিকভাবে প্রতিষ্ঠা করা।”
স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, “এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন আমাদের, উনি আসলে কী করেন? উনার কাজ কী? আমরা অতীতে দেখেছি, এই ইন্টেরিম গভর্নমেন্টের আমলে একটা করে ঘটনা ঘটতো এবং রাত দুইটা-তিনটার দিকেও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যেতো মানুষ। আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বেলায় কী হয়েছে? আজকে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত যেকোনো সময়ের চেয়ে খারাপ অবস্থায় পৌঁছে গেছে। এবং বেশিরভাগ সময় দেখা গেছে সরকারের ভেতরের দলই এই ঘটনাগুলিতে জড়িত।নিাসিরউ উপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর ঝিনাইদহে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতারা।
শনিবার (২৩ মে) বিকেল ৫টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির যৌথ আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তারা বঙ্গবন্ধু সড়কে মিছিল করেন।
এ সময় বক্তব্য রাখেন এনসিপি’র নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান ও মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।
সমাবেশে বক্তারা বিএনপির সমালোচনা করে বলেন, “গতকালকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর যে পৈশাচিক বা যে অপক্ষমতার শক্তি বিএনপি দেখিয়েছে, তা একমাত্র আওয়ামী লীগের নিদর্শন ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে ছাত্রলীগের খুন ও সন্ত্রাসী কার্যক্রমের মতো নতুন করে আবির্ভাব হচ্ছে ছাত্রদলের।”
“আমরা সংসদে দেখতে পাচ্ছি এক ‘আইনদেবতা’ এসেছেন, যিনি সারাক্ষণ সংবিধান শেখান। তিনি কি সংবিধান শেখাবেন, নাকি বাংলাদেশে শৃঙ্খলা বজায় রাখবেন? আমরা দেখেছি, এই সংবিধান দেবতা বাংলাদেশের মানুষকে মূলার মতো সংবিধান শেখাচ্ছেন। তাঁর কাজ তো সংবিধান শেখানো না, তাঁর কাজ বাংলাদেশের প্রতিটি গ্রামে-গঞ্জে আইনশৃঙ্খলাকে সঠিকভাবে প্রতিষ্ঠা করা।”
স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, “এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন আমাদের, উনি আসলে কী করেন? উনার কাজ কী? আমরা অতীতে দেখেছি, এই ইন্টেরিম গভর্নমেন্টের আমলে একটা করে ঘটনা ঘটতো এবং রাত দুইটা-তিনটার দিকেও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যেতো মানুষ। আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বেলায় কী হয়েছে? আজকে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত যেকোনো সময়ের চেয়ে খারাপ অবস্থায় পৌঁছে গেছে। এবং বেশিরভাগ সময় দেখা গেছে সরকারের ভেতরের দলই এই ঘটনাগুলিতে জড়িত।
আপনার মতামত লিখুন :