রূপগঞ্জে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগে যুবদল নেতা শফিকুল বহিষ্কার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগে যুবদল নেতা শফিকুল বহিষ্কার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে দলীয় শৃঙ্খলাের অভিযোগে ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রুপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম প্রিন্সের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এসময় দলের সকল স্তরের নেতাকর্মীদের তার সাথে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেয়া হয়।

জানা যায়, যুবদল নেতা শফিক চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই অভিযোগের কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে।