জনজীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ২:২৯ অপরাহ্ন / ১০০০
জনজীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস:
নারায়ণগঞ্জে মব সন্ত্রাস, মাজার খানকাশ হামলা বন্ধ ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা দেশব্যাপী মব সন্ত্রাস ও মাজার খানকায় হামলার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকল কঠোর হওয়ার আহ্বান জানান তারা৷ পাশাপাশি বন্দরে লীদেয়ার পাঁয়তারার প্রতিবাদ জানান তারা।

এছাড়াও দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবী জানান তারা।