ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে: তারেক রহমান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন / ১০০০
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে: তারেক রহমান

দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীসহ গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হলে সবাইকে ঐকবদ্ধ হতে হবে।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ অতীতে তিনটি স্বৈরাচারী সরকারকে হটিয়েছে। আগামীকে গুপ্ত স্বৈরশাসকের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

নেতাকর্মীদের শুধু মিছিল-মিটিং না করে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘বক্তব্য অনেক হয়েছে এখন কাজ করতে হবে।’