নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও তাঁতী লীগের ২ নেতা আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ২:১৯ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও তাঁতী লীগের ২ নেতা আটক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জে রাতভর অভিযান চালিয়ে তাঁতী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে বন্দর থানার ধামগর ও মুছাপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।

আটকরা হলেন, মৃত ইদ্রিস আলীর ছেলে তাঁতী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুল বারেক (৫২) এবং মৃত রফিক সরদারের ছেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. হানিফ কবির (৩৮)।

পুলিশ জানায়, প্রথম অভিযানে রাত ৩টার দিকে ধামগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মো. আব্দুল বারেককে আটক করে বন্দর থানা পুলিশ।
পরে, রাত ৪টা ২০ মিনিটের দিকে মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে মো. হানিফ কবিরকে আটক করা হয়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, হানিফ কবিরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে এবং অপর আসামি আব্দুল বারেককে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের মামলা দেওয়া হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।