এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন এড. আল আমিন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ১০:০৫ অপরাহ্ন / ১০০০
এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন এড. আল আমিন

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও দলটির শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আহবায়ক নাহিদ ইসলামের হাত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরঅঞ্চল) সারজিস আলম।

মনোনয়ন পত্র গ্রহনের পরপরেই কার্যালয়ে অবস্থান করা নারায়ণগঞ্জ এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় মুখরিত করে তুলেন।

মনোনয়ন পত্র সংগ্রহের পর আবদুল্লাহ আল আমিন বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমরা জারি রেখেছি। বুলেটের সামনে দাঁড়িয়ে হাসিনা সরকারের পতন করেছি আমরা। আজকে সেই হাসিনার ফাঁসির রায় ঘোষণার পেছনে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম জারি ছিলো। সেই ঐতিহাসিক দিনে গণতন্ত্রের লড়াইয়ে অংশ নিতে আজ আমি দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।