সোনারগাঁয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচারণ, ২ যুবদল নেতাকে শোকজ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচারণ, ২ যুবদল নেতাকে শোকজ

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচারণ করায় জেলা ও মহানগর যুবদলের দুই নেতাকে শোকজ করেছে জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা নিশ্চিত করা হয়।

এ সময় দলীয় প্রার্থীর বিরুদ্ধাচারণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক মোঃ শহীদুর রহমান স্বপন ও মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলামকে শোকজ করা হয়।

আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়।