বন্দরে আওয়ামীলীগ নেতা হাজী কবির হোসেন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে আওয়ামীলীগ নেতা হাজী কবির হোসেন গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আওয়ামীলীগ নেতা হাজী কবির হোসেন বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৫ নং মামলায় মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১৭ নভেম্বর) রাতে বন্দর থানার কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,গত ৫ আগস্ট ২০২৪ ইং সকাল ১১টায় বন্দর থানার একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে ধৃত স্বেচ্ছাসেবকলীগের নেতা তাহাজ্জদসহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দোসররা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে আহত আশিক বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।