
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের নেতৃবৃন্দের নামে নারায়নগঞ্জ সদর থানায় মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে মিছিল করেছেন মহানগর কৃষকদল নেতা-কর্মীরা। এ সময় মিথ্যা মামলাটি প্রত্যাহার করার জন্য জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানায়।
২৬ নভেম্বর বিকালে নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের উদ্যোগে শহরের ২ নং রেইল গেইট এলাকায় অবস্থিত জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় ১নং রেলগেট নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করে।
উল্লেখ্য, গত ২২শে নভেম্বর নারায়ণগঞ্জ সদর থানার কিছু আসাধু কর্মকর্তার অনৈতিক কার্যকলাপ ও জনবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে ওসি মহদয়কে অবগত করেন মহানগর কৃষক দলের নেতৃবৃন্দরা। সেখানে দূর্ভাগ্যবসত তাদের পিছু নিয়ে রাজনীতি প্রতিপক্ষ একজন চক্রান্তকারী থানায় অবস্থানরত এক এসআই এর সাথে দুর্ব্যবহার করে, প্রাথমিক অবস্থায় কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। পরবর্তিতে উপস্থিত সংবাদ কর্মীদের উপস্থিত সাক্ষ্য ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে মূল ঘটনা বেরিয়ে আসে এবং অপরাধী সনাক্ত হয়। অভিযোগকারী সেই এসআই অভিযোগপত্রেও উল্লেখ করেন, এক পর্যায়ে থানায় অবস্থানরত সকল পুলিশ কর্মকর্তা বুঝতে পারেন।
কিন্তু গত ২৪ শে নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নেতাদের নামে মামলা দায়ের করা হয়। সেখানে ঘটনায় অনুপস্থিত মহানগর কৃষকদলের সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী মশুকে আসামী করা হয়েছে। এ মামলায় অপর আসামিরা হলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন খান, সহ-সভাপতি সালেহ আহামেদ রনি, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, নারায়ণগঞ্জ সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও নারায়ণগঞ্জ সদর থানা কৃষক দলের সদস্য সাব্বির হোসেনের নাম উল্লেখ করে আরো ৫০ জনকে অজ্ঞাত করে।
আপনার মতামত লিখুন :