ফতুল্লায় বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার গ্রেফতার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
ছাত্রদল নেতা রাকিব সহ বৈষম্য বিরোধী একাধিক হত্যা মামলার আসামী শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বারকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

রোববার (২৮ডিসেম্বর) বিকেলে তাকে স্থানীয় জনতার সহায়তায় ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর মেম্বার ফতুল্লা থানা শ্রমিক লীগের সহ সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অটোরিক্সায় করে পালিয়ে যাওয়ার চেস্টা করে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার। এ সময় পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রদল নেতা রাকিব হত্যা সহ ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী বেশ কয়েকটি মামলা রয়েছে।