
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এ নারায়ণগঞ্জ কলেজ ক্রিকেটে (ছাত্র)জেলা চ্যাম্পিয়ন, জোন চ্যাম্পিয়ন হয়ে শনিবার ৭ ফেব্রুয়ারি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে ঢাকা প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
ইতোমধ্যে ফুটবলে বালিকা বিভাগে জেলা, জোন ও বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
চ্যাম্পিয়ন ট্রফি সহ খেলোয়াড়দের সাথে রয়েছেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা ও নারায়ণগঞ্জ কলেজের শরীরচর্চা বিভাগের বিভাগীয় প্রধান শরীফ মোহাম্মদ আরিফ মিহির – কমিশনার বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভার।
আপনার মতামত লিখুন :