
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক আধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এখনকার সময় যেভাবে যুবসমাজ ক্রীড়া থেকে বিমুখ হয়ে সেলফোনের নেশায় আটকে যাচ্ছে এবং ঘরকুনু হয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে, এতে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এলাকার যুব সমাজকে মরণঘাতী মাদক থেকে যদি দূরে রাখতে চাই এবং সেলফোনের ক্ষতিকর নেশা থেকে তাদেরকে আমরা খেলার মাঠে ফিরিয়ে আনতে পারি, তাহলে আগামী দিনে আমাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্ম সুস্থ ভাবে বিকশিত হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ) দিবাগত রাত ৮টায় নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজী ইসমাইল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সেই প্রজন্মের কাছে আগামীর বাংলাদেশ নিরাপদ হবে এবং সেই প্রজন্ম সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে তার কাঙ্খিত যে লক্ষ্য একটি সুন্দর বাংলাদেশ, একটি সম্ভাবনাময় বাংলাদেশ, একটি আধুনিক বাংলাদেশ, জ্ঞান মেধা প্রজ্ঞা খেলাধুলা শিক্ষা সংস্কৃতি সকল ক্ষেত্রে এই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এখান থেকে ভালো বিজ্ঞানী তৈরি হবে, ভালো লেখক-সাহিত্যিক তৈরি হবে। এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে। এখান থেকে ভালো নেতৃত্ব তৈরি হবে। যাদের কাছে আমরা এই দেশকে দিয়ে যেতে চাই।
তিনি আরো বলেন, অনেক উদীয়মান সম্ভাবনাময়ী শিশু-কিশোর, তরুণ-যুবকদেরকে যারা আগামী দিনে এই বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যাদের কাছে আমরা এই বিধ্বস্ত বাংলাদেশ তুলে দিয়ে নতুন করে সম্ভাবনাময়ের দেশ তৈরীর জন্য দায়িত্ব দিতে চাই।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের সভাপতিত্বে এবং যুবদল নেতা গাজী স্বপনের সঞ্চালনায় এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সাবেক যুগ্ম আহŸায়ক শাহ আলম হীরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মাজেদুল হক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ হোসেন মানিক, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন নুরু, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান রাসেল, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য জামাল হোসেন ভুইয়াসহ প্রমূখ।
এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে খালিদ স্পোর্টিং ক্লাব বনাম জিসান হিরাঝিল স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।
টুর্নামেন্টের আয়োজনে ছিলেন, নূরে আলম শিপলু, গাজী স্বপন, মাহবুবুর রহমান মিলন, এনামুল ও সজীবসহ প্রমূখ।
আপনার মতামত লিখুন :