দেওভোগ চেয়ারম্যান বাড়ী ডিগবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৪:১০ অপরাহ্ন / ১০০০
দেওভোগ চেয়ারম্যান বাড়ী ডিগবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
দেওভোগ চেয়ারম্যান বাড়ী ডিগবল প্রিমিয়ার লীগ – ২০২৫- ২০২৬ইং ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ১৪নং ওয়ার্ড এর বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সমাজ সেবক সকলের পরিচিত মুখ মোঃ দিদার খন্দকার ।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে দিদার খন্দকার বলেন, তোমরা সব সময় খেলাধুলা কর এবং মাদককে না বল এবং আমি তোমাদের আসে আছি এবং সব সময় থাকবো ইনশাল্লাহ যেকোনো ভালো কাজে আমাকে তোমরা ডাকবে আমি পাশে থাকবো।