রূপগঞ্জে অপহৃত শিশু মাইশা উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে অপহৃত শিশু মাইশা উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার

রূপগঞ্জে অপহৃত শিশু মাইশা উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে অপহৃত ৫ বছর বয়সী শিশু মাইশাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

 

এর আগে ১৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬টায় রূপগঞ্জ থানাধীন পূর্বাঞ্চল ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া চত্বর এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। পরবর্তীতে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে তাকে উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকার দেলোয়ারের ছেলে মোহাম্মদ শান্ত (২০) এবং একই ইউনিয়নের হিরনাল এলাকার মৃত মমিনের ছেলে শাহ আলম (৪০)।

 

পুলিশ জানায়, অপহরণের পর শিশুটিকে গাইবান্ধা জেলায় নিয়ে যাওয়া হয়েছিল। অভিযান চালিয়ে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।