শিশু ওয়ার্ডে ফেলে যাওয়া নবজাতকের পাশে তারেক রহমান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ৮:১২ অপরাহ্ন / ১০০০
শিশু ওয়ার্ডে ফেলে যাওয়া নবজাতকের পাশে তারেক রহমান

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে মা ফেলে যাওয়া এক নবজাতক কন্যাশিশুর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন নবজাতক শিশুকে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং সেলের সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় এ উপহারসামগ্রী প্রদান করা হয়।

উপহারসামগ্রী প্রদানের পর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শেখ সাদেক আলী বলেন, আজ শিশুটির শারীরিক অবস্থা একটু খারাপ। আমরা নবজাতক শিশুটি সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাকে পৃথক কক্ষে রেখেছি।

হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, আমর শিশুটিকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করেছি। অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এ অবস্থায় শিশুটি আগে সুস্থ করে তুলতে হবে। তারপর কেউ শিশুটিকে নিতে চাইলে তাকে জেলা প্রশাসক ও সমাজসেবা অফিসারের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় শিশুটি প্রদান করা হবে।