তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ৮:০০ অপরাহ্ন / ১০০০
তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়

সামরিক বিমানের ইতিহাসে যুগান্তকারী বাঁক বদল। প্রথম দেশ হিসেবে তুরস্কের বায়রাকতার কিজিলেলমা মনুষ্যবিহীন যুদ্ধ বিমান সফলভাবে আকাশ-থেকে-আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উড়ন্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে। এটিই হচ্ছে বিশ্বে কোনো মনুষ্যবিহীন ফাইটার জেটের সফল এয়ার-টু-এয়ার কিল মিশন।

গত মাসের শেষের দিকে সিনোপের কাছে কৃষ্ণ সাগরের উপরে পরিচালিত এই লাইভ-ফায়ার পরীক্ষাটি

বৈশ্বিক আকাশশক্তির দৃশ্যপটকে নতুন রূপ দিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে মনুষ্যবিহীন যুদ্ধবিমানগুলো ঐতিহ্যগত নজরদারি এবং ভূমি হামলার প্রথাগত ভূমিকা থেকে বেরিয়ে এসে আকাশ শ্রেষ্ঠত্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্ষেত্রে প্রবেশ করল।

কিজিলেলমার এই অর্জন মানববিহীন সিস্টেমের ভূমিকা এবং সীমা সম্পর্কে দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। পরীক্ষাটি কেবল একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ নয় বরং একটি সম্পূর্ণ দেশীয় কিল চেইন (লক্ষ্য শনাক্তকরণ থেকে ধ্বংস পর্যন্ত প্রক্রিয়া) প্রদর্শন করেছে। তুরস্কের স্বদেশীয় এইএসএ রাডার দিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং তুরস্কের নিজস্ব উন্নত গোকদোগান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তা ধ্বংস করার এই সক্ষমতা দেশটির সার্বভৌম সক্ষমতার এক নতুন যুগের সূচনা করেছে।