সিঙ্গাপুর নয় থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন / ১০০০
সিঙ্গাপুর নয় থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে

সিঙ্গাপুর নয় উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে। বোরবার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি আমার দেশকে এ তথ্য জানান। সরকার এ ব্যাপারে হাদির পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে বলেও জানান তিনি।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যেতে চান তারা। এজন্য এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে। এজন্য ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগেই সরকারের তরফ থেকে জানানো হয়, হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। তবে এর সবকিছুই হবে চিকিৎসকের অনুমোদন সাপেক্ষে।