
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
সোনারগাঁওয়ের কাঁচপুর স্ট্যান্ড সংলগ্ন মর্ডান প্রাইভেট হাসপাতালের ভেতরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলা কাঁচপুরে অভিযান চলাকালীন উক্ত হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদবিহীন রিএজেন্ট ব্যবহার করার অভিযোগে মেডিকেল প্র্যকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ এ দুইটি মামলায় করা হয় এবং এতে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন কাঁচপুর সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
তিনি জানান, জনস্বার্থ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসন সোনারগাঁ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :