ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পাইপ গান, ককটেল ও গুলি উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পাইপ গান, ককটেল ও গুলি উদ্ধার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-১১। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানির একটি টহল দল ফতুল্লার কুতুবপুর এলাকায় অভিযান চালায়। এ সময় উত্তর-পূর্ব সাই মহল্লার নিশ্চিতপুর এলাকায় আল আকসা সালমান আল ফারাসি জামে মসজিদের পাশে একটি খালি জায়গায় সন্দেহজনক একটি লম্বা ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং একটি পিস্তলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা তৈরি করে উদ্ধার করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।