নির্বাচিত হলে রূপগঞ্জকে আদর্শ ও আধুনিক উপজেলা করবো: দিপু ভূঁইয়া


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন / ১০০০
নির্বাচিত হলে রূপগঞ্জকে আদর্শ ও আধুনিক উপজেলা করবো: দিপু ভূঁইয়া

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর পক্ষে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি পথসভা করা হয়েছে। সবশেষে মুড়াপাড়াস্থ মঠেরঘাট এলাকা থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের সরকারপাড়া, উপজেলা পরিষদ, মঙ্গলখালী হয়ে মুড়াপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশ নেয়।
বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রতিটি ওয়ার্ডে পথসভা করা হয়। মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজ রহমান ভূঁইয়া দিপু।
এ সময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো। ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি। আমি রূপগঞ্জবাসীর ছেলে সন্তান হিসেবে আজীবন বেচে থাকেত চাই।

আওয়ামী লীগ সরকারের লোকজন গ্যাস দেয়ার কথা বলে মা-বোনদের কাছ থেকে হাজার হাজার, লাখ লাখ টাকা নিয়েছে। কিন্তু বৈধ গ্যাস দেয়ার কথা বলে দিয়েছেন অবৈধ গ্যাস। যা সরকার পরবর্তীতে কেটে নিয়েছে। আমি নির্বাচিত হলে রূপগঞ্জের প্রতিটি ঘটে বৈধ গ্যাস দেয়ার সুযোগ করে দেয়া হবে। তিনি আরো বলেন, সরকারের আমলে রূপগঞ্জের ঘরে ঘরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। যুবসমাজকে রক্ষা করতে সম্পূর্ণ মাদকমুক্ত করার অঙ্গীকার করেন। পূর্বের বিভেদ ভুলে আমি সবাইকে সঙ্গে নিয়ে এগুতে চাই। মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত সুখে-দুঃখে রূপগঞ্জবাসীর পাশে থাকতে চাই।

উঠান বৈঠকে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নের স্বার্থে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কোনো বিকল্প নেই। বৈঠকে উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনী লক্ষ্যকে সামনে রেখে এই প্রচারণামূলক সভাটি পরিচালিত হয়েছে। অনুষ্ঠান শেষ পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান জেলা জজ কোটের পিপি এড. জাকির হোসেন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনজুর হোসেন, সহ সভাপতি মজিবর রহমান মেম্বার, বিএনপি নেতা আলী হোসেন, রূপগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা তানঈম মদীনা, সাধারণ সম্পাদক মুফতি তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম, সহসভাপিত মুফতি আল আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবিদ হাসান, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা তরিকুল ইসলাম মাসুম মেম্বার, ভিপি তারিক, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, এনামুল হক, একে বাবু, খোকা, ফায়েজসহ আেরা অনেকে।