নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের গণজোয়ারে আবুল কালাম : দিদার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের গণজোয়ারে আবুল কালাম : দিদার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের বিশাল শো-ডাউনে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা দিদার খন্দকার ও সরকার আলমের নেতৃত্বে ১৪নং ওয়ার্ডের শত শত নেতা-কর্মী।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আয়োজনে ধানের শীষের প্রার্থী আবুল কালামের সমর্থনে বিশাল মিছিল বের হয়।

মিছিলে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, মনির হোসেন খান, আবুল কাউসার আশা, সদস্য মাসুদ রানা, আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিদার খন্দকার বলেছেন, ক্লিন ইমেজে আবুল কালাম শহর-বন্দরের সাধারণ মানুষের মনে প্রাণে রয়েছেন। শহর-বন্দরে মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে ধানের শীষ মার্কা ভোট দিতে অপেক্ষা প্রহর গুনছে। জনগণের রায় নিয়েই আবুল কালাম আবারো এমপি হবেন ইনশা আল্লাহ। আবুল কালামের বিগত সময়ে কোন সন্ত্রাসী বাহিনী ছিলো না এখনো নাই।