আড়াইহাজারে প্রচার শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার ছাত্রদল নেতা, গাড়িতে গুলি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে প্রচার শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার ছাত্রদল নেতা, গাড়িতে গুলি

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধানের শীষের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে সাবেক এক ছাত্রদল নেতার গাড়িতে গুলির ঘটনা ঘটেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে আড়াইহাজার বাজারের অদূরে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কের উপর এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।