
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ আসনে ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন গনসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,আমি কোন নির্দিষ্ট দলের মনোনীত প্রার্থী নই। আমি সাধারন মানুষের প্রার্থী। জনগনের মৌলিক চাহিদা পূরণ করার জন্য আমি প্রতিনিধিত্ব করি। সাধারন ভোটাররা আমাকে চিনে। তারা সরাসরি আমার সাথে কথা বলতে পারে। আমার মধ্যে কোন অহংকার নেই। আর অহংকার অহমিকা থাকলে জনপ্রতিনিধি হওয়া যায় না।
গত মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারী সকাল ১০ টায় ফরাজিকান্দা তৃত্বীয় শিতলক্ষ্যা সেতু থেকে কলাগাছিয়া ইউনিয়ন বিভিন্ন এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বিগত সরকার আমলে ৩বার ইউপি চেয়ারম্যান ছিলাম। সরকারী দলের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। অতএব জনগনের পালস্ আমি বুঝি। আপনারা দোয়া করবেন আগামী নির্বাচনে জনগন তার পছন্দের প্রার্থীকেই ভোট দিবে। কেউ কেউ আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে। ভয় দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না। ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে।
এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।
আপনার মতামত লিখুন :